বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন ২৪ জন সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এরপর ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ গ্রহণ করেন। নবনিযুক্ত এই ২৪ জন প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
শপথ নেওয়া ২৪ প্রতিমন্ত্রী হলেন:
১. এম রাশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরীফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাহউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশিদ হাবিব
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারি
১৩. মীর শাহে আলম
১৪. জোনায়েদ আব্দুর রহিম সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন পুতুল
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. মো. নুরুল হক নুর
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এম ইকবাল হোসেন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
এরপর সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করল।
শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে, সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, অতি দ্রুত এই প্রতিমন্ত্রীগণের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।