• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এমদাদুল হক বাদশা বলেন, আজ দেশের ১৮ কোটি মানুষ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ঈদ উদযাপন করছেন। অতীতে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে মানুষ নির্ভয়ে তাদের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সাংবাদিকতা চালিয়ে যেতে পারছেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “আমরা একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

আমাদের নেতা তারেক রহমান সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আমরাও সেই আদর্শ নিয়ে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছি।”

চট্টগ্রামের উন্নয়ন ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামবাসী একজন যোগ্য ও জনদরদী অভিভাবক চায়। আন্দোলন-সংগ্রামে যারা নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, তাদের হাতেই চট্টগ্রামের ভবিষ্যৎ নিরাপদ। তিনি সুশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্বকে চট্টগ্রামের নগরপিতা হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে, তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং আবারো সবাইকে “ঈদ মোবারক” বলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930