• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন

দেশের জুয়েলারি শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস (BAJUS)-এর প্রেসিডেন্ট এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ডায়মন্ড এন্ড ডিভাস-এর স্বত্বাধিকারী এনামুল হক খান দোলন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বাজুস প্রেসিডেন্ট বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই উৎসব আমাদের ত্যাগের মহিমা এবং সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, জুয়েলারি শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই ঈদের আনন্দ দেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি দেশের সকল জুয়েলারি ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে এনামুল হক খান দোলন বলেন, “পবিত্র এই দিনে আমরা যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। সবার ঈদ হোক আনন্দময় এবং নিরাপদ। ঈদ মোবারক।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930