রাজীব দে/ঢাকা
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তজাতিক যোগ দিবস সমাপ্ত হয়েছে। #IDY2024-এর প্রাক্কালে সকালের যোগ সেশনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মিসেস নাহিদ ইজাহার খান, অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিন এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। ১৩টি যোগ এবং সাংস্কৃতিক সংগঠনের ১২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী প্রোটোকল যোগ রুটিন সম্পাদন করেন।