• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দলাদলিতে সময় নষ্ট না করে ছাত্র-ছাত্রীদেরশিক্ষার ভিত মজবুত করতে হবে–ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
দলাদলিতে সময় নষ্ট না করে ছাত্র-ছাত্রীদেরশিক্ষার ভিত মজবুত করতে হবে–ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দলদলিতে সময় নষ্ট না করে নিজেদের শিক্ষার ভিত মজবুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মেধা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার ও আচার-আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ও প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে। আজ ১৪ জুলাই ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক ও আন্ত:ব্যক্তিক যোগাযোগে দক্ষতা অর্জন, বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনসহ উচ্চশিক্ষায় উৎকর্ষ সাধনের অনেক সুযোগ রয়েছে। এসব সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পিতা-মাতা ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত সেমিনার, সম্মেলন, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930