ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে তারা নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী।
অভিনন্দন বার্তায় মার্কিন দূতাবাস বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচনের জন্য ধন্যবাদ জানায় এবং বিএনপির এই বিশাল বিজয়কে স্বাগত জানায়।