তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
বুধবার, দুপুর ০৩:০০ ঘটিকায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আয়োজনে “তারুণ্যের উৎসব” উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী বনাম চট্টগ্রাম।