• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ

ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির (North Eastern Hill University) অধ্যাপক ড. মোসেস নাগা (Prof. Dr. Mosses Naga) আজ ১৩ জুলাই ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি’র মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এবিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্যে পৌঁছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930