• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে ‘জুলাই সেন্টার’ এর উদ্বোধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। আজ ২৮ জুলাই ২০২৫ সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।

জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ^বিদ্যালয়ের হলভিত্তিক প্রথম কোনো সেন্টার এটি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল ছাত্রদের প্রতিবাদ ছিল না বরং এটি পুরো জাতির বিবেকের পুনর্জাগরণ ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই জাগরণের প্রেরণা, কেন্দ্রবিন্দু এবং নেতৃত্বদাতা। আমাদের শ্রেণিকক্ষ হয়ে উঠেছিল রণকৌশলের মঞ্চ, ক্যাম্পাস পরিণত হয়েছিল ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রামের দুর্গে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের যে স্পিরিট ‘জুলাই’ দিয়ে গেছে, তা কেবল স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। সেই চেতনার ধারাবাহিক অনুরণন এই ‘জুলাই সেন্টার’-এর মাধ্যমেই সম্ভব। এটি হবে নতুন প্রজন্মের জন্য গবেষণা, শিক্ষা ও অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930