আজ সকাল ১১ টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস স্যার এবং সাথে আছেন আরো বেশ কয়েকজন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যগণ।
হিন্দু সম্প্রদায়ের সার্বিক বিষয়ে কথা বলছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী সন্তোষ শর্মা, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত দেব এবং সাধারণ সম্পাদক ড. তাপস পাল সহ পূজা উদযাপন পরিষদের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ।।