• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পেশাদার সাংবাদিকদের সংগঠন (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৫ সালের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুন ভোটে নির্বাচিত হন সালেহ। তিনি পেয়েছেন ৮০১ ভোট।

এদিকে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি ভোট পেয়েছেন ৫৪৮ ভোট।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫টায়। দিনভর উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।

ডিআরইউ নির্বাচনে এবার সভাপতি পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে এর আগের দু’বার নির্বাচিত সভাপতি বাসসের চিফ রিপোর্টার মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং শরিফুল ইসলাম (বিলু) পেয়েছেন ১০২ ভোট। নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন সর্বোচ্চ ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে গাজী আনোয়ার ও ওসমান গণি বাবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে গাজী আনোয়ার ৬৯৮ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন।

এবার,সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল কাফি ২৮৯ ভোট, মাহমুদুল হাসান ২১০ ভোট এবং শাহনাজ শারমীন ৩৬৪ ভোট পান। আর সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল ভোট পেয়েছেন ৬৪৪ ভোট তবে ৭১ টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে এম এম জসিম ৪২৬ ভোট, এস এম মিজান ২৯৩, সৈয়দ সাইফুল ইসলাম ১০১ ভোট পান। সর্বোচ্চ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক সংবাদ সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন।এছাড়া, দপ্তর সম্পাদক পদে ও প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে কিরণ শেখ পান ৬৫৬ ভোট, তবে রফিক রাফি ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা হক নীলা ৪০১ ভোট পান, ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোজিনা রোজী।

প্রচার ও প্রকাশনা পদে ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মোহসিন হোসেন পেয়েছেন ৫৩৬ ভোট।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার হোসেন পেয়েছেন মহিন ৫৮৪ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মাকসুদা লিসা পেয়েছেন ৫২৫ ভোট।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আক্তারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে তৃতীয় মো. বোরহান উদ্দীন, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া চতুর্থ, মো. ফারুক আলম ৬৩৬ ভোট পেয়ে পঞ্চম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ৬ষ্ঠ ও মো. সলিম উল্ল্যাহ (এসইউ সেলিম) ৪০৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা,সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) নির্বাচিত হয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930