• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় শিক্ষার্থী সঞ্জয় পাল জয় গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় শিক্ষার্থী সঞ্জয় পাল জয় গ্রেপ্তার

ডাক্তারদের উপর হামলা,ভাংচুরের ঘটনায় জড়িত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

জানতে চাইতে তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার ছিল দিনভর টানটান উত্তেজনা ছিল। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়।ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। অপর তিন আসামি হলেন- সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতারের খবর এল।

সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।পরবর্তীতে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফিরে আসেন চিকিৎসকেরা ঢাকা মেডিকেলে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930