• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-এর যৌথ উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২৭ জুন ২০২৫ শুক্রবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. রেজাউল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মানবিকমূল্যবোধ ধারণ করে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে তারাই প্রকৃত মানুষ। একটি উদার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দক্ষ তরুণ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন এক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930