• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৫, ২০২৫
ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শনিবার ১৪ জুন ২০২৫ রাত ০৯.০০ ঘটিকায় নোয়াখালী টেনিস ক্লাবের আয়োজনে “ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৫”-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম মহোদয়। সভাপতিত্ব করেন জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ, সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী ও সভাপতি, নোয়াখালী টেনিস ক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, সম্মনিত পুলিশ সুপার, নোয়াখালী ও সহ-সভাপতি, নোয়াখালী টেনিস ক্লাব।

প্রধান অতিথি ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দের ট্রফি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বলেন এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং একটি সুস্থ, প্রাণবন্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নোয়াখালীর কর্মকর্তাবৃন্দ, ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট এ অংশগ্রহনকারী সকল খেলায়াড়বৃন্দ, নোয়াখালী টেনিস ক্লাবের কর্মকর্তাগণসহ টুর্ণামেন্ট পরিচানা কমিটির সকল কলাকৌশলীবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930