• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেলিযোগাযোগ সচিব এর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩
টেলিযোগাযোগ সচিব এর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (MR YAO WEN) ডাক ও টেলিযোগাযোগ সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এর সাথে আজ বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে মোবাইল ও টেলিযোগাযোগ খাতসহ স্মার্ট

অবকাঠামো খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব বাংলাদেশ ও চীন বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ

করে বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি টেলিযোগাযোগ খাত সহ বাংলাদেশের বিভিন্ন

অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এসব সহযোগিতা

অব্যাহত রাখার অনুরোধ জানান। সচিব বলেন, বর্তমান সরকারের বিনোয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশ

বিনোয়োগের জন্য অত্যন্ত লাভ জনক একটি দেশ। সরকারের বিনোয়োগ বান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে দেশের

টেলিযোগাযোগ খাতে অধিকতর বিনোয়োগে চীন এগিয়ে আসবে বলে জনাব আবু হেনা মোরশেদ জামান আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়ান বলেন, বাংলাদেশের সাথে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে।ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031