• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেলা জজ দিলরুবা সুলতানার মৃত্যুতে আইন মন্ত্রী ও সচিবের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানা ইন্তেকাল করেছেন। তিনি আজ (৭ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। তিনিও আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর নামাজে জানাজা শেষে খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।