• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীর ভবানিগঞ্জ বাজারে ড্রেন সংস্কার শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯
জুড়ীর ভবানিগঞ্জ বাজারে ড্রেন সংস্কার শুরু

জুড়ী উপজেলার ভবানিগঞ্জ বাজারের কলেজ রোড এর বিভিন্ন পয়েন্টে ড্রেন নিষ্কাশনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, কলেজ রোড’এর একপাশে বর্জ্য ও পানি নিস্কাশনের ড্রেনটি কয়েকদিন পরপর ময়লা আবর্জনায় ভরাট হয়ে যায়। যার কারণে রাস্তায় সামান্য বৃষ্টিপাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ সমস্যা সমাধানে অনেকেই সামাজিক মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। জুড়ীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জেলা সড়ক ও জনপথ বিভাগে বিষয়টি অবগত করানোর পর গতকাল ২০ আগস্ট জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্দেশে স্পট পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব অসিম চন্দ্র বনিক ও উপজেলা সড়ক ও জনপথ কর্মকর্তা।

আজ ২১ আগস্ট ২০১৯ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ড্রেন নিষ্কাশনের কাজ শুরু হয়। এ কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি’র নেতৃত্বে জুড়ী উপজেলা ছাত্রলীগের একটি ইউনিট।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930