• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯
জুড়ীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ীতে “জুড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র” নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন করেছে জুড়ী উপজেলাবাসী।

আজ শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা চত্তরে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বেলাগাঁও ওয়ার্ড আওয়ামিলিগের সভাপতি ফজলু মিয়া বজলু’র সভাপতিত্বে মুজিবুর রহমান আজিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী লাল মিয়া, মাওলানা ফরহাদ বিন সাজেদ, জামাল উদ্দিন, গনি সরকার, সাংবাদিক হারিছ মোহাম্মদ, ইব্রাহিম আলি, ইসমাইল মাষ্টার সহ আর অনেকেই। বক্তারা বলেন, জুড়ী উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি জুড়ী উপজেলা পরিষদের ভিতরে হলে আমাদের সবার জন্য ভালো হয়। উপজেলা বাসীর দাবি একটিই সেটি হলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি যেনো উপজেলা পরিষদের ভিতরে হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930