• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টকু ও তানভীর হাসান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪
জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টকু ও তানভীর হাসান গ্রেপ্তার

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় আজ রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।