• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা সভাপতি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা সভাপতি

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন,ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে সম্মত হয়েছেন তিনি।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি।

প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

সেখানে উপস্থিত ফিফা প্রেসিডেন্টকে যুব উৎসব সম্পর্কে অবহিত করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলতে স্বনামধন্য নারী ফুটবল দলকে বাংলাদেশে আনতে তার সহায়তা চান তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930