জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৫
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভলিবল দল। প্রতিযোগিতার ফাইনালে ৩০ জুন ২০২৫ তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে ৩-১ সেটে পরাজিত করে নৌবাহিনী দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
এই জয় শুধু ট্রফি অর্জন নয়, বরং প্রতিনিয়ত অনুশীলন, অধ্যবসায় ও পেশাদারিত্বের জয়।