• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক- এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৩

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক (৯৪) আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031