জমকালো আয়োজনে উন্মোচিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি–২০ লোগো
জমকালো আয়োজনে উন্মোচিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি–২০ লোগো
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
বাংলাদেশের ঘরোয়া টি–২০ ক্রিকেটকে নতুন মাত্রা দিতে আবারও শুরু হতে যাচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি–২০।
৮ সেপ্টেম্বর, সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিন্ন আঙ্গিকে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
লোগো উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত অতিথি ও ক্রিকেটপ্রেমীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।