• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোঁড়া হয়নি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোঁড়া হয়নি

দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর র‌্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় মুনীম ফেরদৌস আরো বলেন, ‘ছাত্র-জনতার ওপর র‌্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখব।’ আরেক প্রশ্নের জবাবে মুনিম বলেন, র‌্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

র‌্যাব হেডকোয়ার্টার থেকেও বিষয়টি নিয়ে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তিনি। র‌্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি দাবি করে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‌্যাব সদস্য কর্মবিরতিতে যাননি বা পালিয়ে যাননি।