• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে নির্মাণাধীন জাহাজসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ করতে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন গত শুক্রবার চীনের জিংজিয়াং নানইয়াংশিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড পরিদর্শন করেছেন।

বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহের প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন প্রদান করেছে। শিপইয়ার্ড পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ারসমূহ যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরো শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরো সহজতর হবে।

নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শনকালে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিএসসি’র জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরো সুসংহত ভিত্তি লাভ করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930