অদ্য রাত ০৮:৩০ ঘটিকায় জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ হায়দার আলী খান, বিপিএম, কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী এবং জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
পরে মান্যবর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা শারমীন সিদ্দিকা, সভানেত্রী, পুনাক, চট্টগ্রাম রেঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
পরবর্তীতে মান্যবর ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সের সাথে এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী, পুলিশ সুপার, পিবিআই, নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।