• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামের শীতল ঝর্ণা খালের উপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
চট্টগ্রামের শীতল ঝর্ণা খালের উপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি সড়কে স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণা খালের উপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন। এসময় তিনি পথচারী ও স্থানীয় জনসাধারণের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিকে সেতুটি পুনর্নির্মাণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930