• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গ্রান্ড সামার ওপেন র‍্যাংকিং (অনূর্ধ্ব-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
গ্রান্ড সামার ওপেন র‍্যাংকিং (অনূর্ধ্ব-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সমাপ্ত

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৪ (রবিবার): গত ২৩-২৬ অক্টোবর ২০২৪ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গ্র্যান্ড সামার ওপেন র‍্যাংকিং (অনূর্ধ্ব-১৯) ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের ৭৭টি দলের ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পাঁচটি ক্যাটাগরির সবগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদগণ প্রথম স্থান অর্জন করেন। গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সার্চ কমিটির সভাপতি জোবায়দুর রহমান রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930