• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণমাধ্যমের ওপর আক্রমণ সভ্যতার ওপর আক্রমণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
গণমাধ্যমের ওপর আক্রমণ সভ্যতার ওপর আক্রমণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে। আজ কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রথম আলো কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, “কাছ থেকে এই ধ্বংসযজ্ঞ দেখার পর এর সঙ্গে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে, তা বেরিয়ে এসেছে।” তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এ ধরনের অপশক্তি যেন সমাজে কোনোভাবেই প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার অত্যন্ত সচেতন এবং সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, “কোনো অপরাধই তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, তা তাৎক্ষণিকভাবেই হোক বা দীর্ঘ সময়ের ব্যবধানেই হোক, তা অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।” মন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রথম আলো কার্যালয় পরিদর্শনের পর মন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930