• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কোন অবস্থাতেই অবৈধ ভিওআইপির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না: জুনাইদ আহমেদ পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪
কোন অবস্থাতেই অবৈধ ভিওআইপির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না: জুনাইদ আহমেদ পলক

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট ( ভিওআইপি) কার্যক্রম কোন অবস্থাতেই চলতে দেওয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এর সহযোগিতায় অভিযান চলছে এবং চলবে। কোন মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সাথে যোগসাজস করে থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী আজ গাজীপুর জেলার টংগীতে জব্দকৃত ভিওআইপ কাজে ব্যবহৃত সাড়ে এগার হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন।
জনাব জুনাইদ আহমেদ পলক সতর্ক উচ্চারণ করে বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে।
এনটিএমসি এর সহযোগিতায় র্যাব -১ গতকাল ২৩ মার্চ টংগীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করে।
জব্দকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১৫০০টি সিম, কম্পিউটার ৩টি , ল্যাপটপ ২টি,মিনি পিসি ১টি, মডেম ৭টি ,রাউটার ১৫টি এবং ৫টি নেটওয়ার্ক হাব।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, এনটিএমসি এর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র‌্যাব -১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031