• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গাজীপুরে

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গাজীপুরে

গাজীপুরে কেক কাটা, আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী। কালবেলার গাজীপুর প্রতিবেদক আবুল হাসানের সভাপতিত্বে ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিপন শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক ,

শিল্প উদ্যোক্তা মাকসুদা চৌধুরী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টিভির ইকবাল আহমদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, আরটিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল বারী বাবুল, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, সাংবাদিক সফিউদ্দিন জিন্নাহ, বেলায়েত হোসেন, দৈনিক কালবেলার কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল, শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ, কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান, কামাল হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে কালবেলা সাহসী ভূমিকা পালন করে চলছে। দূর্নীতিবাজ আর অন্যায়কারীদের আতঙ্কের নাম কালবেলা। শুধু তাই নয়, দেশের শিল্প কারখানায় পৃষ্ঠপোষকতার পাশাপাশি অর্থনীতি, রাজনীতি ও সমাজ উন্নয়নে বহুমুখী কাজ করছে। এসময় কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930