ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগন্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশী কার্যক্রম চলছে।কেন্দ্রীয় কারাগারে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দি চলাচলের স্থানগুলোতে ডগ স্কোয়াড এর মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রেস নোটে বলা হয়, ডিসেম্বরের ১৫ তারিখ থেকে দুই কারাগারের গেইটে কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দিদের চলাচলের স্থানে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশীতে দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত এসব দর্শনার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।