• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণে ঢাদসিক’র অনাপত্তিপত্র প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৪
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণে ঢাদসিক’র অনাপত্তিপত্র প্রদান

কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) হতে প্রথম অনাপত্তিপত্র প্রদান করা হয়েছে। কামরাঙ্গীরচরের অধিবাসী মো. নেয়ামতুল্লাহর আবেদনের প্রেক্ষিতে করপোরেশন হতে এই অনাপত্তিপত্র প্রদান করা হয়।

আজ (২ মে) বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরে আবেদনকারী মো. নেয়ামতুল্লাহর কাছে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই অনাপত্তিপত্র হস্তান্তর করেন।

উল্লেখ যে, কামরাঙ্গীরচরে ভবন নির্মাণের জন্য অনাপত্তিপত্র চেয়ে হাফেজ্জী হুজুরের দৌহিত্র জনৈক মো. নেয়ামতুলাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদন করে, যা, গত ২৮ এপ্রিল তারিখে ঢাদসিক মেয়র প্রাপ্ত হন। তৎপরবর্তী ঢাদসিক মেয়রের নির্দেশে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাগণ আবেদনটি যাচাই-বাছাই করে। সবশেষে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দুপুরে আবেদনকারীকে অনাপত্তিপত্র হস্তান্তর করেন।

অনাপত্তিপত্র হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930