• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বিরল সাম্বার হরিণ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৫
কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বিরল সাম্বার হরিণ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন ব্রিকফিল্ড অংশের কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির পুরুষ সাম্বার হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটিকে উদ্ধার করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাপ্তাই পিডিবির ব্রিকফিল্ড এলাকার উত্তর পাশে গহীন অরণ্যে কেউ শিকারের উদ্দেশ্যে হরিণটিকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে হরিণটি দৌড়ে এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। পরে বনবিভাগের উদ্ধারকারী দল গিয়ে নদী থেকে আহত অবস্থায় হরিণটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, হরিণটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি বর্তমানে আহত অবস্থায় আছে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সাম্বার হরিণ (Rusa unicolor) বাংলাদেশে বিরল প্রজাতির বন্যপ্রাণী হিসেবে পরিচিত এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930