• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪

আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত । সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আজ ঢাকায় শাহবাগস্থ বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগ এবং এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।
বিএসএমএমইউ’র এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

বিএসএমএমইউ’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোঃ শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930