• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার-৪ আসন এর সাবেক সাংসদ আবদুর রহমান বদি গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
কক্সবাজার-৪ আসন এর সাবেক সাংসদ আবদুর রহমান বদি গ্রেফতার

চট্টগ্রাম এর পাঁচলাইশ থানা এলাকা থেকে মঙ্গলবার (২০ আগষ্ট) রাতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।এর আগে ও আলোচনার শীর্ষে থাকে সবসময় আবদুর রহমান বদি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930