• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি তপন সম্পাদক জনি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪
কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদ এর  সভাপতি তপন সম্পাদক জনি

কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল এর প্রথম অধিবেশন সম্পন্ন হল ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে।

পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২৩শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় ঐতিহাসিক পাবলিক লাইব্রেরীর মাঠ এর (শহীদ সুভাষ হল রুমে) আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।বক্তব্যে তিনি বলেন কক্সবাজারের সনাতনী সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির,মহাশ্মশানের ব্যাপক উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি উজ্জ্বল কর,অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বেন্টু দাশ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার সভাপতি তপন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠান এর সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক জনি ধর ।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে আর ও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, সাংবাদিক দীপক শর্মা দীপু, কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি দীপংকর বড়ুয়া পিন্টু সাধারন সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ চন্দন দাশ সাংগঠনিক সম্পাদক শ্রী মিটন দাশ মিন্টু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ,পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, সহ কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিটন পাল, স্বপন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী মিটন দাশ মিন্টু শিক্ষা ও গবেষনা সম্পাদক রুবেল শর্মা কার্যকরী সদস্য শাওন চক্রবর্তী জনি কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক দাশ সমাজ কল্যাণ সম্পাদক সাগর পাল সাজু দপ্তর সম্পাদক প্রিতম ধর উপ দপ্তর সম্পাদক শুভ দাশ সহ ডেলিগেট, কাউন্সিলর ও উখিয়া উপজেলার সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930