• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে দক্ষিণ সিটির পিসিএসপি নিবন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪
উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে দক্ষিণ সিটির পিসিএসপি নিবন্ধন

উন্মুক্ত লটারির মাধ্যমে ৫১ ওয়ার্ডে ‘প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী সেবা প্রতিষ্ঠান (PCSP)’ নিবন্ধন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারির মাধ্যমে বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এসব পিসিএসপি নিবন্ধন দেওয়া হয়।

অনুষ্ঠানে ৩, ৫-১৩, ১৬-২০, ২৩-২৯, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৫-৫১, ৫৪-৬৮ ও ৭১ নম্বর ওয়ার্ডের পিসিএসপি’র নিবন্ধন দেওয়া হয়। বাকি ২৪টি ওয়ার্ডে একটি করে আবেদন পাওয়ায় সেসব ওয়ার্ডে পিসিএসপি নিবন্ধনে আজ ২টি জাতীয় দৈনিকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আজকের এই উন্মুক্ত লটারি পরিচালনায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, নিরীক্ষা কর্মকর্তা মো. তাজনুর ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930