• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের দ্বিতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের দ্বিতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম গতকাল বাংলাদেশে পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল টিমের সদস্যরা হলেন-Chow Wing Kit Chester, Wei Guiru. Tan Kwee Yuen, Wong Jolin এবং Irene Wong Mei Jin.

বিশেষজ্ঞ দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930