• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পানি সম্পদ উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পানি সম্পদ উপদেষ্টার শোক


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এর আগে উপদেষ্টা খবর পেয়ে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আহত ও অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930