উইজার্ড শোবিজ আয়োজিত উইজার্ড ফুডফেস্ট ২০২৪ এ অংশ নিল বায়োটেক- বায়োসায়েন্স
উইজার্ড শোবিজ আয়োজিত উইজার্ড ফুডফেস্ট ২০২৪ এ অংশ নিল বায়োটেক- বায়োসায়েন্স
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
২০২৪ সালের উইজার্ড ফুড ফেস্ট অনুষ্ঠিত হল (২৪-২৫) মে রাজধানী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি কনভেনশন হল-৩ এ। রেস্টুরেন্ট ও খাবার কোম্পানী সহ প্রায় ১৫ টি প্রতিষ্ঠান এই ফুড ফেস্টে অংশ নেয়। দুই দিন ব্যাপী ফেস্টের মূল আকর্ষণ ছিল দেশের নামকরা সব ব্যান্ডের লাইভ কনসার্ট।
উল্লেখ্য, বায়োটেক- বায়োসায়েন্স বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত নিজস্ব উৎপাদিত নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট এই ফেস্টে প্রদর্শন করে। ২০১৬ সাল থেকে দেশের বাজারে পাইকারী এবং খুচরা- উভয় ঘরানায় এই নিউট্রিশন ফুডগুলো বাজারজাত করছে। প্রতিটি পণ্য বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত এবং বিসিএসআইআর তথা সায়েন্স ল্যাব মারফত ফর্মুলা প্রদত্ত। ভ্যানিলা, স্ট্রবেরী, মিল্ক সহ বিভিন্ন ফ্লেভারের সয়া প্রোটিন ব্যালান্স নিউট্রিশন ফুড, যা ১০ গ্রাম প্রোটিন সরবরাহ করতে পারে- ইত্যাদি দুই আকারের কৌটায় (৪০০ গ্রাম, ১০০০ গ্রাম) পাওয়া যায়। গর্ভবতী মা এবং গর্ভ পরবর্তী ১ বছর পর্যন্ত মায়েরা এই নিউট্রিয়েন্ট ফুড অনায়াসে খেতে পারে, ফলে মায়েরা প্রচুর শক্তি পায়। তাছাড়া, ডায়াবেটিস রোগীদের জন্যেও বিশেষ খাদ্য পণ্য রয়েছে। বায়োটেক-বায়োসায়েন্স এর খাদ্য পণ্য তালিকায় আছে- নিউট্রিলিন সিরিজের নিউট্রিলিন মম, গ্রো আপ নিউট্রিশন, ডায়াবেটিক নিউট্রিশন, সয়া প্রোটিন, ব্যালেন্সড নিউট্রিশন, এবং নিউট্রিফল সিরিজের নিউট্রিফল মম, ব্যালেন্সড নিউট্রিশন, ডায়াবেটিক নিউট্রিশন এবং ওবেস্লিম ( এটা ডায়েট নিউট্রিশন বা মিল রিপ্লেসমেন্ট ফুড)। বাচ্চাদের জন্য বিশেষ ছিরিয়াল ফুড প্রক্রিয়াধীন আছে, যা গবেষণার পর অতি দ্রুত চলে আসবে। উল্লেখ্য, প্রতিটি পণ্যই চিকিৎসকদের প্রেসক্রাইব করা। বায়োটেক- বায়োসায়েন্স এর কর্ণধার হিসেবে আছেন মোহাম্মাদ হানিফ (এমডি)। তিনি চৌকস দক্ষতায় এর কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। বায়োটেক-বায়োসায়েন্স এর ফ্যাক্টরী সাভারের গেন্ডায় অবস্থিত এবং অফিস-বিক্রয়কেন্দ্র মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকায় অবস্থিত। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.btbs.com.bd