উইজার্ড শোবিজের আয়োজনে শুক্রবার ও শনিবার (২৪-২৫ মে) ঢাকা ফুড ফেস্ট- ২০২৪ সফলভাবে সমাপ্ত হল।
উইজার্ড শোবিজের আয়োজনে শুক্রবার ও শনিবার (২৪-২৫ মে) ঢাকা ফুড ফেস্ট- ২০২৪ সফলভাবে সমাপ্ত হল।
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৪
রিপোর্ট:-রাজীব
রাজধানীর বসুন্ধরা আইসিসিবি ৩ নং হলে অনুষ্ঠিত ফুডফেস্ট লাইভ কনসার্ট সুন্দরভাবে শেষ হয় ।ভোজনরসিক বাঙালি দর্শনার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যকর ও আকর্ষণীয় স্বাদের হরেক রকম দেশী-বিদেশী খাবার ও পানীয় এর বিশাল আয়োজন ছিল রাজদর্শন হলটিতে।
মেলায় আগত আইসক্রীম প্রেমীদের জন্য লাভেলোর সুন্দর ষ্টল ২ টি দর্শনার্থীদের সবার নজর কাড়ে।
অন্যান্য স্টল গুলোর মধ্যে ছিল মিঠাই, মিঠাইওয়ালা ,টেস্টিটিট, খানস্, পিজা, জুস বার,সহ অন্যান্য মুখরোচক নানান খাবার এর রকমারি খাদ্য প্রেমীদের জন্য সুস্বাদু আয়োজন।
মেলায় বায়োটেক-বায়োসায়েন্স আকর্ষণীয় স্টলটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত নিজস্ব উৎপাদিত নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট ভ্যানিলা, স্ট্রবেরী, মিল্ক সহ বিভিন্ন ফ্লেভারের সয়া প্রোটিন ব্যালান্স নিউট্রিশন ফুড, এই ফুড ফেস্টে প্রদর্শন করে।
ফুড ফেস্ট মেলার প্রথম দিন বিকাল ৩ টায় ফিতা কেটে লাইভ কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচিত্র শিল্পী সমিতির এফডিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। মেলায় প্রথম দিন লাইভ কনসার্ট মাতিয়েছে জনপ্রিয় মিউজিক ব্যান্ড সাবকনশাস, ভাইকিংস ও সোনার বাংলা সার্কাস। পাশাপাশি দ্বিতীয় দিন মঞ্চ মাতিয়েছেন দর্শকদের সাড়া জাগিয়েছেন আর্ক, মিজান এন্ড ব্রাদার্স ও ব্ল্যাক জ্যাং।
মেলায় একই ছাদের নিচে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লাইভ কনসার্ট উপভোগের পাশাপাশি আর খাবার প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিল।