• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঈদ উপহার বিতরণ করলেন পরিবেশমন্ত্রীসরকার সবসময় মানুষের পাশে আছে-

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪
ঈদ উপহার বিতরণ করলেন পরিবেশমন্ত্রীসরকার সবসময় মানুষের পাশে আছে-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার সবসময় মানুষের পাশে আছে। মানুষের জীবন আরও সহনীয় করতে কাজ করছে। সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের উদ্যোগে এলাকার মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যদি পাঁচজনের মুখেও হাসি ফোটাতে পারি সেখানেই আমাদের সফলতা। ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়। তিনি বলেন, এ বার ইফতারের অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে।। প্রতিটি ওয়ার্ডে ই এধরণের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930