• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আল বারাকাহ ক্যাটারিং ক্যাফে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছেন তরুণ উদ্যোক্তা ইমরানুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
আল বারাকাহ ক্যাটারিং ক্যাফে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছেন তরুণ উদ্যোক্তা ইমরানুল হক

২০২১ সালের কথা। তখন সারা পৃথিবীতে কোভিড-১৯ করোনা ভাইরাসের আগ্রাসন। বাংলাদেশেও সব বন্ধ, লক-ডাউন। মাঝে একজন সাহসী তরুণ উদ্যোক্তা ব্যাতিক্রমী উদ্যোগ শুরু করলেন- আল বারাকাহ ক্যাটারিং৷ ২০২১ সাল থেকে এই ৩ বছর আর পিছু ফিরতে হয়নি এই তরুণ উদ্যোক্তার।দারুণ মুখরোচক ও মানসম্পন্ন সব খাবার নিয়ে দেশের নামকরা কর্পোরেট জগতে পৌঁছে গেছে আল বারাকাহ। শান্তা প্রপার্টিজ, আকিজ-বশির গ্রুপ, আকিজ হাউস, ইপিলিয়ান গ্রুপ, এসিআই লিমিটেড সহ নামকরা সব গ্রুপে কর্পোরেট সেট মেনু প্যাকেজ সাফল্যের সাথে ঢাকা মেট্রোতে সরবরাহ করছে। প্রতিদিনের টাটকা সতেজ খাদ্য উপকরণ দিয়ে ইমরানুল হক খুব যত্নের সাথে বিভিন্ন সেট মেন্যু- থাই, চাইনিজ ইন্ডিয়ান, বাংলাদেশী ফিউশন ফুড এবং ডেজার্টস প্রস্তুত করেন। প্রতিদিন সকাল সাতটায় তার টিম খাদ্য প্রস্তুত করা শুরু করেন, এগারোটার মধ্যে সমাপ্ত করেন; এরপর খাবার প্যাকেজ গুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যায়।

উল্লেখ্য, ইমরানুল হক ফেনীতে জন্মগ্রহণ করেন। শৈশব ও বিদ্যালয় জীবন সেখানে পার করেন। এরপর কলেজে ভর্তি হতে ঢাকায় চলে আসেন। অতঃপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে প্রফেশনাল বারিস্তা কোর্স সাফল্যের সাথে সমাপ্ত করেন। কফির প্রতি অন্যরকম আগ্রহ ও উন্মাদনা থেকে তার খাবার ব্যবসার শুভ সূচনা হয়। ইমরানুল হকের সাথে অনেক কথার এক পর্যায়ে তিনি আমাদেরকে কয়েকটি চমকপ্রদ তথ্য দেন- যেমন, “আমি ক্যাপুচিনো সবচেয়ে ভালো তৈরি করি। আর কফির ফোম নকশা বা আর্ট থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ কফির অনুপাত, কম্বিনেশন বা মান ঠিক রাখা৷ আন্তর্জাতিক আদর্শ তাপমাত্রা হল ৬৫-৭০ ডিগ্রি সেলসিয়াসে কফিকে হিট দেওয়া। এর অন্যথা ঘটলে কফি পুড়ে যায় এবং স্বাস্থ্য গুনাগুণ নষ্ট হয়ে যায়। এসব খুঁটিনাটি বিষয়ে গুরুত্ব দিয়েই আমার কফি জার্নি চলছে। ভবিষ্যতে আমি ফুড ইন্ডাস্ট্রির একজন সফল ব্যবসায়ী হতে চাই।”

আল বারাকাহ ক্যাটারিং এর মজার মজার সব খাবার অর্ডার করতে চাইলে আল বারাকাহ’র ফেসবুক পেইজ ভিজিট করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930