• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড

শনিবার ২৪ আগস্ট ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারীদল।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে।