• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান ও তাদের পুরস্কৃত করেন।

এ বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ বগুড়া, কুইজ এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, গণিত (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞান (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞান (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, স্পেলিং (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স), স্পেলিং (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা । প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন।

উল্লেখ্য যে, উক্ত প্রতিয়োগিতাটি গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930