• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আজ ২৫ জানুয়ারি ২০২৪ দুপুর ১২টায় হোটেল ওয়েস্ট ইনের বল রুমে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সাথে বাংলাদেশের বামপন্থী দলগুলির নেতৃবৃন্দের বৈঠক।

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
আজ ২৫ জানুয়ারি ২০২৪ দুপুর ১২টায় হোটেল ওয়েস্ট ইনের বল রুমে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সাথে বাংলাদেশের বামপন্থী দলগুলির নেতৃবৃন্দের বৈঠক।

চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বাংলাদেশের সাম্যবাদী দল(মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগীতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চীনা কমিউনিস্ট পার্টির সাথে দক্ষিন এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থী পার্টি, প্রগতিশীল পার্টিগুলির মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা জন্য জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করা, রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে ফেরত নিয়ে যাবার বিষয়ে চিনের সুনির্দিষ্ট ও শক্ত কূটনীতিক ভূমিকা ইত্যাদি বিষয়ে চিনা কমিউনিস্ট পার্টির সহযোগীতা কামনা করেন। তারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোভূক্ত দেশগুলির নগ্ন সমর্থনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী সমরবাদী আগ্রাসী তৎপরতা প্রতিরোধে চিনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহবান।
এখানে উল্লেখ্য মিজ্ গত ২৫ জানুয়ারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং তার সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930