• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো উপস্থিত থাকবেন সরকারের চার উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো উপস্থিত থাকবেন সরকারের চার উপদেষ্টা

আজ (৭ই জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930