• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ: আইডিইবি

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ: আইডিইবি

দেশের সবচেয়ে বৃহৎ প্রকৌশল পেশার সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান সংকট মোকাবেলায় সরকারকে যেকোনো সহযোগিতা দিতে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রস্তুত রয়েছে। আগামীতেও যেকোনো প্রয়োজনে প্রকৌশলীরা পাশে থাকবে।

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে উপলক্ষে সভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশ-মাতৃকাকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন কালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র নেতৃবৃন্দ এইসব কথা বলেন।

আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. আবেদুর রহমান ও সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণে করেন।

শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মির্জা মিজানুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌ. মোহা. আলমগীর হোসেন, সদস্য (সহ-জনসংযোগ ও প্রচার) প্রকৌ. সাহাবুদ্দিন সাবু, সদস্য (সহ-সাংগঠনিক) হোসনে আরা পারভীন, নির্বাহী সদস্য প্রকৌ. সাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930