• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইসিসিইএসের মেম্বারদের জন্য ইআরডির জলবায়ু অর্থায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
আইসিসিইএসের মেম্বারদের জন্য ইআরডির জলবায়ু অর্থায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ প্রেক্ষাপটে যুবদের জলবায়ু অর্থায়ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “ফান্ডামেন্টালস অফ ক্লাইমেট ফাইনান্স ফর ইয়ুথ ইন দ্য বাংলাদেশ কনটেক্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ৪ জানুয়ারি,২০২৬ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও প্র্যাকটিক্যাল একশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ কর্মসূচিতে ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেইঞ্জ, এনভায়রনমেন্ট এন্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)-এর তরুণ সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটির মূল লক্ষ্য হলো বাংলাদেশ প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন বিষয়ে যুবসমাজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ইআরডি-এর অতিরিক্ত সচিব এ. কে. এম. সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল একশন-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসিইএস-এর চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম তুহিন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জলবায়ু বিজ্ঞান বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন প্রফেসর এ. কে. এম. সাইফুল ইসলাম (আই ডব্লিউ এফ এম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট)। তিনি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি ও এর আর্থিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ জলবায়ু অর্থায়ন বিষয়ে দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু উদ্যোগে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930